Home সাম্প্রতিক রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই
সাম্প্রতিক

রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই

Share
Share

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর বাবা বিনয় দাস। নিহত পরিবারের বাড়ির পাশের বাড়িতেই বসবাস করতেন সিদ্ধার্থ।

রোববার (২৩ আগস্ট) রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের কাছে ছেলেকে তুলে দেন বিনয় দাস। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীকে ‘স্যার’ এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে ‘কাকি’ বলে ডাকতেন। কাছের প্রতিবেশীর বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা।

জানা গেছে, রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক গণপতি চক্রবর্তী ২০২৫ সালের ডিসেম্বরে অবসর নেন। তিনি নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় দুই-তিন বছর আগে মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। শনিবার রাতে ওই বাড়ি থেকে গণপতি, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার অপর ব্যক্তি মুগ্ধ দাস। তিনি সিদ্ধার্থের মামাতো ভাইয়ের ছেলে বলে জানা গেছে। সিদ্ধার্থ নগরীর দেওয়ানবাড়ি এলাকার পিকে জুয়েলার্সে এবং মুগ্ধ সিটি বাজারের একটি মাছের দোকানে কাজ করেন।

সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন, পুলিশ এসে তাঁর ছেলের খোঁজ করেছিল। তখন তিনি সিদ্ধার্থকে তাঁর চাচার বাড়িতে ঘুমাতে যাওয়ার কথা জানান। পরে হত্যাকাণ্ডের খবর শুনে তিনি নিজেই ছেলেকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন।

কান্নাজড়িত কণ্ঠে বিনয় দাস বলেন, ‘এই এলাকায় মাদকের কারণে ঘরে ঘরে সন্তানরা নষ্ট হয়ে যাবে। আমি আমার একটা ছেলে ও প্রতিবেশীদের হারালাম। আমি চাই না আর কোনোদিন এ রকম ঘটনা ঘটুক। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের কঠোর শাস্তি দিতে হবে।’

সিদ্ধার্থের মা পাপড়ী দাস বলেন, ‘আমার ছেলে খুব ভালো। ওকে মুগ্ধ নষ্ট করল।’

এদিকে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার শেষ রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় সেখানে যাওয়ায় তাঁকে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

সূত্র: আরটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ২১...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...

Related Articles

পরিবার পিছু বছরে ৩টি ফ্রি এলপিজি সিলিন্ডার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক...

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস...

বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক...

চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন...