Home জাতীয় অপরাধ মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share
Share

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম (৪৮) নামে এক নারীকে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জাকিয়া বেগম শুশুন্ডা উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুশুন্ডা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে পুরাতন বাজার-বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে মুরাদনগর পাকা সড়কের উত্তর পাশে রফিকের বাড়ির বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় জাকিয়া বেগমকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জাকিয়া বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়রা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত মুরাদনগর গড়তে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সাবেক বিতর্কিত মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী আখতার...

Related Articles

শনিবারের মধ্যে সিদ্ধান্ত না হলে শাহবাগে ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের

৪৫তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া...

জবিতে গরুভোজের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় গরু কিনলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পশু জবাই নিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক ও...

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

;