Home জাতীয় অপরাধ ৩ দিন ধরে তালাবদ্ধ ঘর: একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

৩ দিন ধরে তালাবদ্ধ ঘর: একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

Share
Share

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী এবং দুই সন্তানসহ একই পরিবারের চারজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এসে দরজা-গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশগুলো উদ্ধার করে। বাড়িটিতে প্রায় তিন দিন ধরে তালা ঝুলছিল বলে জানা গেছে।

নিহত চারজন হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। নিহত গণপতি চক্রবর্তীর মূল পৈতৃক নিবাস রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়নে হলেও তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে নগরীর কোতোয়ালি থানার মাছুয়াপাড়া মন্দিরের পাশের নিজ বাসভবনে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বাড়িটির মূল ফটকে তালা ঝুলতে দেখে প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। ঘর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় শনিবার রাতে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে চারজনের পচাগলা মরদেহ দেখতে পায়। তিন থেকে চার দিন আগের ঘটনা হওয়ায় লাশগুলোতে পচন ধরে অনেক অংশ গলে গেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘরের ভেতরের আলমারি ও ড্রয়ারসহ নগদ টাকা-পয়সা ও গহনা রাখার স্থানগুলোর তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এছাড়া দুষ্কৃতকারীরা আলামত ঢাকা ও সুযোগ নেওয়ার উদ্দেশ্যে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, বাড়িতে ডাকাতির উদ্দেশে প্রবেশ করে এই নির্মম ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু...

Related Articles

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি : বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

বঙ্গোপসাগরে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া নিয়ে পানামার পতাকাবাহী...

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম...

মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু...

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক,...