Home জাতীয় অপরাধ স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

Share
Share

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে জাহানারা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরবর্তীতে কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে স্ত্রীর লাশ কবরস্থানে মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে যান অভিযুক্ত স্বামী। শেষপর্যন্ত স্থানীয় লোকজনের সন্দেহ ও পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয়েছেন ওই ঘাতক স্বামী।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শরীফ মিয়া (৪২)। তিনি উপজেলার ভগীরথপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তবে নোয়াকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও আট বছরের মেয়েকে নিয়ে তিনি বসবাস করতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে নিজ বাড়িতে টিউবওয়েলের পাশে কাজ করার সময় জাহানারা ও শরীফের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শরীফ সজোরে থাপ্পড় মারলে জাহানারা নিয়ন্ত্রণ হারিয়ে টিউবওয়েলের ওপর পড়ে যান এবং মাথায় মারাত্মক আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। তাঁকে ঘরে নিয়ে শোয়ানোর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে শরীফ রাতে একাই স্ত্রীর লাশ পাশের কবরস্থানে নিয়ে মাটিচাপা দেন।

পরদিন সকালে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে শরীফ দাবি করেন, তাঁর স্ত্রী কেনাকাটা করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর তিনি শ্বশুরকে সঙ্গে নিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান। তবে তাঁর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাঁকে আত্মীয়স্বজনের বাড়িতে আরও খোঁজাখুঁজির পরামর্শ দেয়।

পরবর্তীতে মঙ্গল ও বুধবার শরীফকে ওই কবরস্থানের আশপাশে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়। বুধবার রাতে স্থানীয়রা তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করলে এবং মাধবদী থানায় খবর দিলে পুলিশ ও এলাকাবাসীর টানা প্রশ্নে তিনি স্ত্রীকে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে নোয়াকান্দি গ্রামের কবরস্থান এলাকা থেকেই শরীফকে গ্রেপ্তার করা হয়। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

ফ্যামিলি কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

;