Home সাম্প্রতিক সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হলেন এম এ সবুর
সাম্প্রতিক

সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হলেন এম এ সবুর

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ 


দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ সবুর।

১৯৯০-এর দশকে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। ২৬২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন করে নিজ বিদ্যালয়ে স্কাউট ইউনিট গঠন ও পরিচালনা করেন এম এ সবুর।

দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জেলা ও জাতীয় স্কাউট সমাবেশ, জাম্বুরি, বেসিক ও অ্যাডভান্স কোর্স এবং কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সময়ে প্রশিক্ষক ও লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এম এ সবুর ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রায়গঞ্জ উপজেলা স্কাউটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, ২০১৭ ও ২০২২ সালে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।

এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ জেলা পর্যায়ে এবং ২০২৬ সালে রায়গঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এম এ সবুর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও রাষ্ট্রপতি প্রতিনিধি ইউনিট লিডার অ্যাওয়ার্ডও অর্জন করেছেন। সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, গাজীপুর ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় স্কাউটিং কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এম এ সবুরের নতুন দায়িত্ব পাওয়ায় সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় স্কাউটসংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

‘পবিত্রকরণের’ নামে শিকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৯

ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর আজ: সুপ্রিম কোর্টে ঝুলে আছে বিচার

পুরো দেশকে স্তব্ধ ও বিবেককে নাড়িয়ে দেওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী...

;