Home জাতীয় দুর্ঘটনা পুকুরে উল্টে পড়ল বাস, আহত ১৯
দুর্ঘটনা

পুকুরে উল্টে পড়ল বাস, আহত ১৯

Share
Share

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী সালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাথরাজ মন্নাপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালকি পরিবহনের বাসটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। ভোরে মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৯ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুসহ ৯ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে ফারুক হোসেন (২২), মনোয়ারা খাতুন (৪০), রাসেল রানা (২৮), সোহরাব (১৯), সৌরভ (১০), ইয়াবুক (৩৫), আলীভ হোসেন (৯), আব্দুল হামিদ (৬৫), আলম (৪৫), ইলিয়াস (২৭), সৌকত (৫২), আব্দুর রউফ (৫০), আরিয়ান (২০), সাদেক আলী (৩০), আশরাফুল (৩০), কাদের (৩৫) ও জাহিদুল (৩৪) রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হলেও ১৭ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন।...

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে...

;