Home জাতীয় অপরাধ সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

Share
Share

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাঁকে সাভার থানা পুলিশ আটক করে।

আটক ব্যক্তির নাম গাজী এইচ এম রবিউল আওয়াল। তিনি সাভারের কামাল গার্মেন্টস সংলগ্ন ‘হেরার আলো মডেল মাদরাসা’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও এজাহারের বিবরণ থেকে জানা যায়, প্রায় দুই মাস আগে আরবি পরীক্ষায় ফল খারাপ করায় ওই ছাত্রীকে নিজের কক্ষে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ রবিউল আওয়াল। সন্তানের পড়ালেখার অগ্রগতির কথা চিন্তা করে অভিভাবক তাতে সম্মতি জানান। এরপর থেকেই নিয়মিত অধ্যক্ষের কক্ষে পড়তে যেত শিশুটি। অভিযোগ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে নানা প্রলোভনে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতিও দেখানো হতো।

মামলার বিবরণে বলা হয়, গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে নিজ কক্ষে পুনরায় শিশুটিকে আপত্তিকর স্পর্শ করেন অধ্যক্ষ। শিশুটি আতঙ্কিত হয়ে কেঁদে ফেললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে স্বজনেরা কারণ জানতে চান এবং সে মায়ের কাছে পুরো নির্যাতন ও হুমকির ঘটনা বিস্তারিত প্রকাশ করে।

ঘটনাটি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল দাবি করেন, “কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় পড়ে” তিনি এমন অন্যায় আচরণ করে ফেলেছেন।

এদিকে চাঞ্চল্যকর তথ্য দিয়ে অভিযুক্তের স্ত্রী হাফিজা বেগম জানান, ঘটনার কথা তিনি আগেই জানতেন এবং ভুক্তভোগী শিশুর মাকেও সেটি অবহিত করেছিলেন। এমনকি তাঁর স্বামী শিশুটিকে পরবর্তীতে বিয়ে করার ইচ্ছার কথাও তাঁকে জানিয়েছিলেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত রবিউল আওয়ালকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

মাদারীপুরে ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক...

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড...

মুরাদনগরে ৮০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

  কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল...

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে...