Home জাতীয় দুর্ঘটনা কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
দুর্ঘটনা

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

Share
Share

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রেনাটা লিমিটেডের ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় সঞ্জয় নামের আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কের বরমচাল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

আসাদুজ্জামানের সহকর্মী খোরশেদ আলম জানান, ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরের দিকে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান আসাদুজ্জামান। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা সঞ্জয়ও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ...

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, রোগীদের মধ্যে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ায় ‘প্রয়াস’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ফোরকান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর...

ভারতে হোটেলে আগুন: বাবা-মা-ভাই হারিয়ে গেছে, বোঝার বয়স হয়নি ৭ বছরের মহিমার

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাবা, মা ও...

পুকুরে উল্টে পড়ল বাস, আহত ১৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী সালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ...