Home জাতীয় দুর্ঘটনা কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
দুর্ঘটনা

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

Share
Share

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রেনাটা লিমিটেডের ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় সঞ্জয় নামের আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কের বরমচাল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

আসাদুজ্জামানের সহকর্মী খোরশেদ আলম জানান, ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরের দিকে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান আসাদুজ্জামান। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা সঞ্জয়ও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন।...

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে...

;