Home জাতীয় সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা
জাতীয়

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় পথসভা শেষে একটি র‍্যালি বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব শরিফুজ্জামান সজিব।

সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মোহাসিন আলম, আলমগীর হোসেন আলম ও তানভীর আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় কামরুজ্জামান ভুট্টো বলেন, বিনা অপরাধে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলে এর কঠোর জবাব দেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে হবে।

চলমান বিদ্যুৎ সংকট নিয়েও বক্তব্য দেন তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে কামরুজ্জামান ভুট্টো বলেন, ‘জামায়াত যদি ক্ষমতায় থাকত, তারা বলত, এক দিন বিদ্যুৎ না থাকলে সহ্য করতে পারেন না, দোজখে গেলে কীভাবে থাকবেন?’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে মানুষ ভালোবাসেন। তাই বিএনপির নেতা-কর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।’

পথসভা শেষে নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

;