Home বিনোদন আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?
বিনোদন

আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?

Share
Share

‘পুষ্পা’খ্যাত ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর এবার এতে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে গত ৮ এপ্রিল ‘রাকা’র ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে মাথা ন্যাড়া অবস্থায় রহস্যময় এক চরিত্রে দেখা যায় তাঁকে। মুখের কিছু অংশ নেকড়ের থাবার মতো দেখতে ধারালো নখে ঢাকা ছিল। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে নানা আলোচনা শুরু হয়।

‘রাকা’ পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা অ্যাটলি। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এবার সিনেমাটির মূল খলনায়কের চরিত্রে উইল স্মিথকে নেওয়ার বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে উইল স্মিথের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন নির্মাতারা। সবকিছু চূড়ান্ত হলে সিনেমাটির পরবর্তী শুটিং সূচিতে তিনি যুক্ত হতে পারেন। ভারতের বাইরেই তাঁর অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

প্রযোজনা সংস্থার সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, উইল স্মিথের শুটিংয়ের তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। তাঁর শিডিউল অনুযায়ী শুটিংয়ের স্থান নির্ধারণ করা হবে। তাঁর চরিত্রের পোশাকও প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ‘রাকা’য় শাহরুখ খানের বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয়ের খবরও ছড়িয়েছিল। পরে সেই খবর অস্বীকার করা হয়। তবে নতুন করে আবারও শাহরুখের যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি সিনেমাটিতে অভিনয় করলে বিদেশে তাঁর অংশের শুটিং হতে পারে বলে জানা গেছে। বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। সেপ্টেম্বরের পর ‘রাকা’র শুটিংয়ে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

‘রাকা’য় আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুরের অভিনয়ের কথা রয়েছে।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর বাজেট প্রায় ৭০০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে উইল স্মিথ বা শাহরুখ খানের অভিনয়ের বিষয়টি নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভির প্রয়াত...

পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর

পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা রাজ্যটিতে বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন...

Related Articles

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

;