Home বিনোদন আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?
বিনোদন

আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?

Share
Share

‘পুষ্পা’খ্যাত ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর এবার এতে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে গত ৮ এপ্রিল ‘রাকা’র ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে মাথা ন্যাড়া অবস্থায় রহস্যময় এক চরিত্রে দেখা যায় তাঁকে। মুখের কিছু অংশ নেকড়ের থাবার মতো দেখতে ধারালো নখে ঢাকা ছিল। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে নানা আলোচনা শুরু হয়।

‘রাকা’ পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা অ্যাটলি। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এবার সিনেমাটির মূল খলনায়কের চরিত্রে উইল স্মিথকে নেওয়ার বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে উইল স্মিথের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন নির্মাতারা। সবকিছু চূড়ান্ত হলে সিনেমাটির পরবর্তী শুটিং সূচিতে তিনি যুক্ত হতে পারেন। ভারতের বাইরেই তাঁর অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

প্রযোজনা সংস্থার সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, উইল স্মিথের শুটিংয়ের তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। তাঁর শিডিউল অনুযায়ী শুটিংয়ের স্থান নির্ধারণ করা হবে। তাঁর চরিত্রের পোশাকও প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ‘রাকা’য় শাহরুখ খানের বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয়ের খবরও ছড়িয়েছিল। পরে সেই খবর অস্বীকার করা হয়। তবে নতুন করে আবারও শাহরুখের যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি সিনেমাটিতে অভিনয় করলে বিদেশে তাঁর অংশের শুটিং হতে পারে বলে জানা গেছে। বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। সেপ্টেম্বরের পর ‘রাকা’র শুটিংয়ে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

‘রাকা’য় আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুরের অভিনয়ের কথা রয়েছে।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর বাজেট প্রায় ৭০০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে উইল স্মিথ বা শাহরুখ খানের অভিনয়ের বিষয়টি নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।...

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান...

Related Articles

‘খাদ্যসংকট’ নিয়ে বৈঠক: দক্ষিণ সুদানের উপদেষ্টার ছবি নিয়ে তোলপাড়, বাস্তবতা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত গাতলুয়াক মানিমে ও...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের...

পাঁচ লাখ অতিথির বিয়ে, ২৫ লাখ রসগোল্লা শেষ কয়েক সেকেন্ডেই!

বিয়ের আসরে উড়ছে বিপুল পরিমাণ টাকা। মেঝেতে ছড়িয়ে থাকা সেই নোট ঝাড়ু...

;