Home জাতীয় কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয়

কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এখন পর্যন্ত জানা গেছে, ওই হোটেলে পাঁচজন বাংলাদেশি ছিলেন। স্থানীয় পুলিশ তাঁদের শনাক্ত করতে পেরেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।

তিনি বলেন, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সার্বক্ষণিকভাবে বিষয়টির খোঁজখবর রাখছেন। তিনি ঘটনাস্থলের হোটেল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগও করছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশের মিশন ইতিমধ্যে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। পরিচয় শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য মিশন কাজ করছে।

মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ সরকার বহন করবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, নিহত ব্যক্তিরা শ্রমিক বা প্রবাসী কল্যাণের আওতাভুক্ত না হওয়ায় সংশ্লিষ্ট কোনো ব্যবস্থা সরাসরি প্রযোজ্য নাও হতে পারে। তবে পরিবার খরচ বহন করতে না পারলে সরকার বিষয়টি দেখবে।

হোটেলে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় ফায়ার সার্ভিস।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

কলকাতা পুলিশের ভাষ্য, হোটেলটিতে অগ্নিনিরাপত্তার মৌলিক ব্যবস্থা ছিল না। এ ঘটনায় মামলা হয়েছে। হোটেলের মালিক ও কর্মীদের খুঁজছে পুলিশ। তাঁরা বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আইনগত প্রশ্ন রয়েছে: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;