Home সাম্প্রতিক কুমিল্লার মুরাদনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
সাম্প্রতিক

কুমিল্লার মুরাদনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share
Share
মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা


‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটি এ আয়োজন করে। র‍্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আনাম জনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, বিএনপি নেতা মো. হেদায়েত, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনসহ মৎস্যচাষি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;