চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ওসির প্রত্যাহারসহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ অভিযোগ করেন, ওসি নূরে আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন। কিন্তু পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
তাঁরা বলেন, সম্প্রতি গোমস্তাপুর উপজেলার নুহু স্ট্যান্ডে আয়োজিত মাদকবিরোধী উঠান বৈঠকে ওসির পাশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রেজা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা ও উপজেলা যুবলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে বসে থাকতে দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওসি নূরে আলমের প্রত্যাহার দাবি করেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি নূরে আলম। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী উঠান বৈঠকে একটি চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...
ByDesk ReportSeptember 30, 2026রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...
ByDesk ReportSeptember 30, 2026রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...
ByDesk ReportOctober 5, 2026ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...
ByDesk ReportOctober 5, 2026স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...
ByDesk ReportOctober 5, 2026চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...
ByDesk ReportOctober 5, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment