Home আঞ্চলিক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

Share
Share

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আত্মহত্যার আগে প্রেমিককে পাঠানো আফরিনের একটি অত্যন্ত আবেগঘন শেষ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পৌরসভার মেল্লাবাড়ী মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসার চারতলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত আফরিন দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিনাইপাড় গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ভাড়াটিয়া সাখাওয়াত হোসেন সানির সঙ্গে আফরিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আফরিনের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় গত ৯ আগস্ট দুই পরিবারের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়।

এরপর মনোমালিন্যের জেরে মা মরিয়ম বেগম মেয়েকে বাসায় একা রেখে বাবার বাড়ি চলে যান। পরদিন ১০ আগস্ট দুপুরে সৌদি আরবপ্রবাসী ছেলের ফোনে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আফরিনকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মৃত্যুর পূর্বে প্রেমিক সানিকে পাঠানো শেষ মেসেজে আফরিন লিখেছিল, “আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি… কখনো ভাবিনি এমন একটা সময় আসবে, যে সময়ে তোমাকে হারিয়ে ফেলব… হয় তো আজ আমার শেষ নিঃশ্বাসটাও কেউ দেখবে না। আমাদের আর কখনো কথা হবে না… বাই। আল্লাহ হাফেজ।” নিহত ছাত্রীর মায়ের অভিযোগ, সানির প্ররোচনা ও মানসিক নির্যাতনের কারণেই তার মেয়ের এই অকাল মৃত্যু ঘটেছে এবং তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আত্মহত্যায় প্ররোচনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;