Home সাম্প্রতিক ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
সাম্প্রতিক

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

Share
Share

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাকিব ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাকিব দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি আইনি অধিকার পাবেন।

এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যে-ই দেশে ফিরুন, তারা পূর্ণ নিরাপত্তা পাবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে পূর্ণ অধিকার ভোগ করবেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। সবচেয়ে বীভৎস অপরাধীও সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যেই হোক না কেন, নাগরিক ও সাংবিধানিক অধিকারগুলো পাবেন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এসএসসিতে পাঁচ বিষয়ে অকৃতকার্য, চট্টগ্রামে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আদনানুজ্জামান নিহাল (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে...

ভারতের প্রধান বিচারপতিকে সমাবর্তনের প্রধান অতিথি করা নিয়ে নালসারে শিক্ষার্থীদের আপত্তি

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অব লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ (নালসার) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক...

Related Articles

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বাদ পড়া প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস...

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অন্তত ১৪ জন সন্দেহভাজন...

বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত...