Home আঞ্চলিক টানা ৫ দিন অনশনের পর বিয়ে, মাত্র তিন মাসের মাথায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, মাত্র তিন মাসের মাথায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

টাঙ্গাইলের গোপালপুরে টানা পাঁচ দিন অনশন করে ভালোবাসার মানুষকে বিয়ে করার মাত্র তিন মাসের মাথায় মোনিয়া রহমান মুন্নি (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পর পর স্বামী ও শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

নিহত মোনিয়া রহমান মুন্নি উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে। তিনি একই গ্রামের লাল মিয়া ভূঁইয়ার ছেলে জিহাদ ভূঁইয়ার স্ত্রী ছিলেন। প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে গত এপ্রিল মাসে প্রেমিক জিহাদ ভূঁইয়ার বাড়িতে টানা পাঁচ দিন অনশন করেছিলেন মুন্নি। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গত ৩০ এপ্রিল ৯ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে বিয়ের পর থেকেই মুন্নির জীবনে নেমে আসে ঘোর অমানিশা। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অনবরত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ আয়োজন করা হলেও নির্যাতনের কোনো অবসান ঘটেনি। নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের পক্ষ থেকে ইতিপূর্বে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

নিহতের মায়ের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে আগেই শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল এবং পরবর্তীতে যৌতুক ও অন্যান্য অজুহাতে মুন্নির ওপর নির্যাতন অব্যাহত রাখা হয়। শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;