Home আঞ্চলিক মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান
আঞ্চলিক

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

Share
Share

মো: ইয়াছিন সরকার কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ. বি. এম. সারওয়ার রাব্বি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেইন হেমোরেজ) সমস্যার কারণে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার ব্রেইন অপারেশন (নিউরোসার্জারি) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জনপ্রশাসনে দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত সারওয়ার রাব্বির দ্রুত ও সফল অস্ত্রোপচার এবং পূর্ণ সুস্থতা কামনায় মুরাদনগরের সর্বস্তরের মানুষ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দোয়ার আহ্বান জানানো হয়েছে।

সকলের প্রত্যাশা, মহান আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করবেন এবং তিনি পুনরায় সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে এসে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারবেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন জনাব এ. বি. এম. সারওয়ার রাব্বি স্যারকে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...

Related Articles

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় অভিযান...

অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী সলঙ্গা হাট, বাড়ছে জনদুর্ভোগ

আবু হানিফ, সিরাজগঞ্জ একসময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সিরাজগঞ্জের ঐতিহাসিক...

ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ: কিশোর শ্রমিক নিহত, আহত দোকানমালিক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা  জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং আহতদের...