যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর আল্টা বিউটির ১৩টি শাখায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এজেডফ্যামিলি ও গ্রে নিউজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুই নারীর নাম ইভোন বুইত্রাগো-কাবরেরা ও ইয়োরাইমা বুইত্রাগো-কাবরেরা। তারা কলম্বিয়ার নাগরিক।
পুলিশ জানিয়েছে, চলতি জুলাইয়ের শুরুতে মাত্র তিন দিনের মধ্যে দুই বোন অ্যারিজোনার বিভিন্ন আল্টা বিউটি স্টোরে সাধারণ ক্রেতা সেজে প্রবেশ করেন। এরপর বড় ব্যাগে প্রসাধনী ভরে কোনো মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যান।
ফিনিক্স পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্তে অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া—এই দুই অঙ্গরাজ্যে দুই বোনের বিরুদ্ধে মোট ১ লাখ ৫৫ হাজার ডলারের বেশি মূল্যের পণ্য চুরির প্রমাণ পাওয়া গেছে। প্রথমে একটি চুরির ঘটনার তদন্ত শুরু হলেও পরে আরও চারটি ঘটনার তথ্য উদ্ঘাটন করা হয়।
তদন্তে আরও জানা গেছে, শুধু প্রসাধনীর দোকান নয়, ল্যাকোস্টে, অ্যাডিডাস, পুমা ও ক্রোকস–এর শোরুমেও চুরির সঙ্গে দুই বোনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
বর্তমানে অ্যারিজোনায় সংঘটিত চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে সুসংগঠিত খুচরা পণ্য চুরির (Organized Retail Crime) নয়টি অভিযোগ আনা হয়েছে। আদালত তাদের প্রত্যেকের জন্য ৭৫ হাজার ডলারের নগদ বন্ডে জামিন নির্ধারণ করেছেন। অ্যারিজোনার আইন অনুযায়ী, এটি ক্লাস-৪ পর্যায়ের গুরুতর অপরাধ। দোষী প্রমাণিত হলে এক থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ কার্ল ডে লা গুয়েরা বলেন, এ ধরনের শোরুমে চুরির ঘটনা এত বেশি ঘটছে যে খুচরা বিক্রেতাদের পক্ষে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে।
সেন্টারিং অন শ্যাডো ইকোনমিকস–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ফিনিক্স পুলিশের সাবেক সার্জেন্ট ডেভিড লেক বলেন, তামাক, অ্যালকোহল ও ওষুধের মতো প্রসাধনীও সহজে এবং বেশি দামে পুনর্বিক্রি করা যায়। এ কারণে অপরাধীরা এসব পণ্যকে বেশি লক্ষ্যবস্তু বানায়।
তিনি আরও বলেন, সংগঠিত চুরির প্রভাব শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিতেই সীমাবদ্ধ থাকে না। ক্ষতি পুষিয়ে নিতে না পেরে অনেক সময় কর্মীদের চাকরি হারাতে হয়। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠান পুরো এলাকা থেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অ্যারিজোনার মেরিকোপা কাউন্টি অ্যাটর্নি অফিসে সুসংগঠিত খুচরা পণ্য চুরির ৩৪৪টি মামলা জমা পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় যৌথভাবে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে কাজ করছে।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে...
ByDesk ReportJuly 30, 2026ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...
ByDesk ReportJuly 30, 2026মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...
ByDesk ReportAugust 1, 2026যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...
ByDesk ReportAugust 1, 2026মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...
ByDesk ReportAugust 1, 2026সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...
ByDesk ReportAugust 1, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment