Home জাতীয় অপরাধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে
অপরাধদুর্ঘটনা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

Share
Share

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তাঁর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. ফোরকান মিয়া এবং মায়ের নাম মোর্শেদা বেগম।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফেরি–সংশ্লিষ্ট সূত্র জানায়, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মার লাল বয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ফেরির পেছনের দিক থেকে নদীতে ঝাঁপ দেন ওই নারী। যাত্রীরা চিৎকার করলে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরি থামিয়ে ঘুরিয়ে আলোর সাহায্যে উদ্ধার অভিযান চালান। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

ফেরিতে থাকা হকার মিলন জানান, ওই নারী একাই ভ্রমণ করছিলেন। ঘটনার আগে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে অন্য কোনো স্বজন বা পরিচিত যাত্রী ছিলেন না।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, খবর পাওয়ার পরপরই নৌপুলিশের উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ নারীকে উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এবং বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসাইন জানান, ঘটনার পর সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি...

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তাঁর ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে...

Related Articles

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...