Home জাতীয় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
জাতীয়

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

Share
Share

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে সংগঠনটির সভাপতি মো. ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় আসার পর সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। জুলাই গণহত্যার বিচার এখনো শুরু হয়নি এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারও করা হয়নি। দুই বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না। সরকার যদি আন্দোলনের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয় কিংবা জনগণের প্রত্যাশা উপেক্ষা করে, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।’

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে...

Related Articles

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট...