Home আন্তর্জাতিক ‘২০ বছর ধরে জনগণের চেয়ে ক্ষেপণাস্ত্রেই বেশি বিনিয়োগ করেছে ইরান’: রুবিও
আন্তর্জাতিক

‘২০ বছর ধরে জনগণের চেয়ে ক্ষেপণাস্ত্রেই বেশি বিনিয়োগ করেছে ইরান’: রুবিও

Share
Share

ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত দুই দশক ধরে ইরান সরকার জনগণের কল্যাণের চেয়ে ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বেশি অর্থ ব্যয় করেছে। খবর আল–জাজিরার।

যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা বাড়ছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে থাকলে ঝুঁকি থাকবেই।’

তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে তাঁর অভিযোগ, দেশটির সরকার দীর্ঘদিন ধরে জনগণের উন্নয়নের পরিবর্তে সামরিক সক্ষমতা বাড়ানোকে অগ্রাধিকার দিয়ে এসেছে।

তেহরানের হামলা চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘আমার মতে, এটি প্রমাণ করে যে গত ২০ বছর ধরে ইরান এই খাতেই তাদের অর্থ বিনিয়োগ করে এসেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু গত ২০ বছর ধরে তারা দেশের মানুষের জন্য অর্থ ব্যয় না করে অস্ত্রধারী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি গড়ে তুলতেই অর্থ ব্যয় করেছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...