Home রাজনীতি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত
রাজনীতি

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

Share
Share

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ ধারার বিধান অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানিয়েছে, বহিষ্কারের সিদ্ধান্তটি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম...