Home বিনোদন ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
বিনোদন

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

Share
Share

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ফুটবলের সৌন্দর্য শুধু শিরোপা জয়ে নয়, বরং দলের জন্য শেষ পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়াই করার মধ্যেই নিহিত।

ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসির এই মিডফিল্ডারকে। ম্যাচের কয়েক দিন পর ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এনজো লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’

তিনি আরও লেখেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের সবার প্রতিনিধিত্ব করেছে। এই দল শিখিয়েছে, প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়; বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া।’

জাতীয় দলের অংশ হতে পারাকে গর্বের বিষয় উল্লেখ করে এনজো বলেন, ‘যারা সব সময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছে, সেই দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

তবে নিজের লাল কার্ড কিংবা ফাইনালের নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে এনজো ফার্নান্দেজ এ পোস্টে আলাদা করে মন্তব্য করেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

ফাইনালের সংঘর্ষ নিয়ে দুঃখ প্রকাশে অস্বীকৃতি পারেদেসের

  ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ...

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, আর্জেন্টিনার কোচ হওয়ার আলোচনায় ৪ নাম

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল...

হোটেল কক্ষে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

ভ্রমণে গেলে বেশির ভাগ মানুষই হোটেল বা রিসোর্টে অবস্থান করেন। তবে সাম্প্রতিক...

নতুন লুকে ভিনিসিয়ুস, কসমেটিক সার্জারির গুঞ্জনে আলোচনা

  ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র নতুন লুক নিয়ে আলোচনায়...