Home বিনোদন মিসরের পাশে নিউইয়র্কের মেয়র, আর্জেন্টিনা ম্যাচে বললেন ‘ডাকাতি’ হয়েছে
বিনোদন

মিসরের পাশে নিউইয়র্কের মেয়র, আর্জেন্টিনা ম্যাচে বললেন ‘ডাকাতি’ হয়েছে

Share
Share

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মিসরের হারের পর রেফারিং নিয়ে বিতর্ক এখনো থামেনি। এবার মিসরের পক্ষে অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তাঁর দাবি, ওই ম্যাচে মিসরের সঙ্গে ‘ডাকাতি’ করা হয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল মিসর। এরপর আর্জেন্টিনা টানা তিন গোল করে ৩–২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে। ম্যাচের ৫৮ মিনিটে মিসরের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। ওই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক চলছে।

গত বুধবার ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে গণপরিবহন–সংক্রান্ত একটি নতুন উদ্যোগের কথা তুলে ধরেন জোহরান মামদানি। সেখানে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে বাসে যাতায়াতের সময় কমে আসবে। এতে মানুষ পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন, সন্তানদের খেলাধুলা দেখতে পারবেন এবং বন্ধুদের সঙ্গে বসে ‘গতকালের ম্যাচে মিসরের সঙ্গে সত্যিই ডাকাতি হয়েছে’—এ বিষয়ে একমত হওয়ারও সময় পাবেন।

পরে সাংবাদিকেরা প্রতিদিন অতিরিক্ত পাওয়া ছয় মিনিট সময় তিনি কীভাবে কাজে লাগাবেন জানতে চাইলে মামদানি রসিকতা করে বলেন, ‘সম্ভবত ওই ছয় মিনিটে আমি মিসরের সঙ্গে কীভাবে ডাকাতি করে হারানো হলো, সেই রিপ্লেগুলোই দেখব। বারবার দেখব।’

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এখন শুধু ভিএআর স্ক্রিনের মতো চারকোনা ইশারা করাটাই বাকি।’

এর আগে ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসানও রেফারিংয়ের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে। তাঁর ভাষ্য, ‘হয়তো তারা চেয়েছিল, বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল, মেসি প্রতিযোগিতায় থাকুক।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

;