Home বিনোদন মারা গেছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
বিনোদন

মারা গেছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

Share
Share

আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান মারা গেছেন। দীর্ঘদিন বিরল ও জটিল রোগে ভোগার পর আজ মঙ্গলবার (৭ জুলাই) ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৮ বছর। আগামীকালই ছিল তাঁর ৩৯তম জন্মদিন।

জানা গেছে, শাপুর জাদরান দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের বিরল রোগে আক্রান্ত ছিলেন। গত বছরের অক্টোবরে প্রথম অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আফগানিস্তানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। গত কয়েক মাস ধরে দিল্লির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

চিকিৎসার শুরুতে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে প্রায় ২০ দিন পর আবারও তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড বলেছে, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের সদস্য, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

আফগানিস্তান ক্রিকেটের পথিকৃৎ পেসারদের একজন ছিলেন শাপুর জাদরান। আন্তর্জাতিক ক্রিকেটে দলটির উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি—দুই সংস্করণেই দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত এই বাঁহাতি পেসার আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম পরিচিত মুখ ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে যে প্রজন্মটি বড় ভূমিকা রেখেছিল, শাপুর জাদরান ছিলেন তাঁদের অন্যতম। তাঁর সময়েই দলটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও টি–টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে জায়গা করে নেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে...

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ...

Related Articles

‘খাদ্যসংকট’ নিয়ে বৈঠক: দক্ষিণ সুদানের উপদেষ্টার ছবি নিয়ে তোলপাড়, বাস্তবতা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত গাতলুয়াক মানিমে ও...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের...

পাঁচ লাখ অতিথির বিয়ে, ২৫ লাখ রসগোল্লা শেষ কয়েক সেকেন্ডেই!

বিয়ের আসরে উড়ছে বিপুল পরিমাণ টাকা। মেঝেতে ছড়িয়ে থাকা সেই নোট ঝাড়ু...

;