Home জাতীয় আইন-বিচার সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড
আইন-বিচার

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

Share
Share

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর এলাকার আশিক আলীর ছেলে জয়নাল (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর স্থানীয় কাইরঘাট এলাকার বাসিন্দা মছবিবরের ১৪ বছর বয়সী মেয়েটি নানাবাড়িতে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে জোর করে তুলে নিয়ে শাহবাজপুরে জয়নালের বাড়িতে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মছবিবর বাদী হয়ে বিশ্বনাথ থানায় জয়নাল ও নাজিম উদ্দিনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় পুলিশ সদস্যসহ ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন।

বুধবার রায় ঘোষণার দিন দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট নূর আহমদ শুভ বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ রায় যৌন সহিংসতার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায়...

গুম-খুনের নীতি শেখ হাসিনার, বাস্তবায়ন করেছেন জিয়াউল: প্রসিকিউশন

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নীতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ...

সরকারকে অস্থিতিশীল করতে ‘সীমিত পরিসরে বিদ্রোহী তৎপরতা’ চালাচ্ছেন হাসিনার সমর্থকেরা: নিউইয়র্ক টাইমস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের একাংশ বাংলাদেশে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান...

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা...

;