Home আন্তর্জাতিক শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

Share
Share

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং দুই দেশ একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

বাহরাইন সফরকালে সাংবাদিকদের রুবিও বলেন, “আমাদের আশা, দুই দেশের মধ্যে একটি সমঝোতা অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।”

তবে এই কূটনৈতিক অগ্রগতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের জাওতার ও মাইফাদুন এলাকার মধ্যবর্তী সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত এবং একজন আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকে এ পর্যন্ত এটি তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আগের তুলনায় কমে এলেও দক্ষিণ লেবাননে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবেই এ আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

;