Home জাতীয় চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা
জাতীয়

চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

Share
Share

চলতি ২০২৫–২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ তথ্য উপস্থাপন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

২০২৩–২৪ অর্থবছরে বিটিভির আয় দাঁড়ায় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় হয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪–২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

অন্য এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকারের ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ২২৯টি।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ৫৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন রয়েছে। এর মধ্যে ৩৯টি সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬ এবং নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে নিখোঁজের একদিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা   কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার একদিন পর মাহবুল (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত...

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক খুচরা মাদক বিক্রেতা ও তিন মাদক সেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা...

Related Articles

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে...

রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী...

সলঙ্গার আমশড়ায় মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী...

সলঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে...