Home বিনোদন এমবাপ্পেকে থামাতে তিন গোলরক্ষক চেয়েছিল ইরাক!
বিনোদন

এমবাপ্পেকে থামাতে তিন গোলরক্ষক চেয়েছিল ইরাক!

Share
Share

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলের কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোলসংখ্যা ছাড়িয়ে যাওয়া এই ফুটবলারকে থামানো নিয়ে মজার মন্তব্য করেছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড।

গ্রুপ ‘আই’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে কীভাবে আটকানো হবে—এমন প্রশ্নের জবাবে আর্নল্ড বলেন, “আমি ফিফার কাছে জানতে চেয়েছিলাম, আমরা কি একসঙ্গে তিনজন গোলরক্ষক খেলাতে পারি? কিন্তু তারা না বলে দিয়েছে।”

২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও তিনি আরও ওপরে উঠে এসেছেন। পাশাপাশি ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তাঁর দখলে।

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সামনে আজ আরও একটি মাইলফলক অপেক্ষা করছে। ইরাকের বিপক্ষে মাঠে নামলেই ফ্রান্সের জার্সিতে এটি হবে তাঁর শততম ম্যাচ।

ম্যাচটি নিয়ে এমবাপ্পে বলেন, “জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই বিশেষ কিছু। শততম ম্যাচ খেলা অবশ্যই গর্বের। আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে অনুভূতিটা আরও অন্য রকম।”

ফ্রান্সের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ দিদিয়ের দেশমের ১০৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি রয়েছেন এমবাপ্পে। ফ্রান্স টুর্নামেন্টে আরও এগোলে এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগও রয়েছে তাঁর সামনে।

চোটমুক্ত থাকলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী উগো লরিসের ১৪৫ ম্যাচের রেকর্ডও ভবিষ্যতে ভাঙতে পারেন এমবাপ্পে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

;