Home আঞ্চলিক সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক
আঞ্চলিক

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

Share
Share

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন


শরীর ও মন সুস্থ রাখতে যোগব্যায়ামের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত।

শনিবার (২১ জুন) বিশ্ব যোগ দিবস উপলক্ষে নগরীর একটি কনভেনশন হলে ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, যোগব্যায়াম শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে। কর্মব্যস্ত জীবনে অনেকেই নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পান না। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সহজেই যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, নিজের সুস্থতার জন্য প্রত্যেকেরই কিছু সময় নিজেকে দেওয়া প্রয়োজন। নিয়মিত যোগচর্চা ব্যক্তি, পরিবার ও সমাজের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সিসিক সব সময় সহযোগিতা করবে।

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা মহিলা দলের সভাপতি তামান্না আক্তার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন এবং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

নানা বয়সী মানুষকে যোগব্যায়ামে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং যোগব্যায়াম সেশনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বজুড়ে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই...

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠজন...

Related Articles

মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

মো. মাকসুদুর রহমান, শেরপুর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার...

নকলায় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুরের নকলা উপজেলায় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,...

সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার চরম সংকটে থাকা বাংলাদেশের উপকূলীয়...