Home জাতীয় অপরাধ আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় মামলা
অপরাধ

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় মামলা

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ ফুট দৈর্ঘ্যর একটি আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনার এক সমর্থক।

দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা আর্জেন্টিনার পতাকা তৈরির জন্য টাকা তুলে। পরে সেই টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি পতাকা তৈরি করে নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ক্লাবের সদস্যরা পতাকাটি চুরি হওয়ার বিষয়ে জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ক্লাবের সদস্য টুটুল শিকদার।

এ বিষয়ে টুটুল সিকদার বলেন- অনেক পরিশ্রম করে টাকা পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন কেউ কেউ। যে এটি চুরি করেছে, তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন- এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী...

কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;