Home জাতীয় অপরাধ প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, বললেন—‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’
অপরাধ

প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, বললেন—‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’

Share
Share

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক নির্মাণকাজের সময় উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে ঠিকাদারপক্ষের এক ব্যক্তির সঙ্গে প্রকৌশলী হামিদুল ইসলামের কথোপকথন ও অর্থ লেনদেনের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওতে বিভিন্ন পর্যায়ে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থ নিয়ে কথাবার্তা ও লেনদেনের ইঙ্গিত পাওয়া যায়।

তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার? এগুলো সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদের আগে উপজেলার দিওড় ইউনিয়নের শোলাহার গ্রামে এডিবির অর্থায়নে ২৭৫ মিটার সিসি সড়কের কাজ চলাকালে ঘটনাটি ঘটে বলে দাবি করা হচ্ছে।

বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেন, ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সরকারি প্রকল্পে এভাবে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।

এ বিষয়ে ঠিকাদারপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...