Home আন্তর্জাতিক জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম
আন্তর্জাতিক

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

Share
Share

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষা চালিয়ে ভারত থেকে আমদানি করা কয়েকটি চালানে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর সীমান্ত কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট চালানগুলো দেশে প্রবেশে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বেড়ে যায়। স্থানীয় উৎপাদন চাহিদা পূরণে যথেষ্ট না হওয়ায় দেশটি দীর্ঘদিন ধরে ভারতীয় আমের ওপর নির্ভরশীল।

এর আগে জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাত আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। এসব জাতের মধ্যে রয়েছে আলফানসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী।

খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের বিষয়টি ভারতীয় কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: নিউজ১৮, ইন্ডিয়াহুড

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

যুক্তরাজ্যের ৪টি পারমাণবিক সাবমেরিনের ৩টিই এখন সাগরে

  যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে...

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’: ট্রাম্পকে তীব্র আক্রমণ ওবামার

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র ১০ দিন আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক...

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল...

;