Home জাতীয় অপরাধ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
অপরাধআঞ্চলিকঢাকা

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

Share
Share

রাজধানীর মতিঝিলে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লোকমান (৪৫) নামে ওই ব্যবসায়ী মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার হাত ও পায়ে তিনটি গুলি লাগে।
এরপর হামলাকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ব্যাগটিতে প্রায় ১৭ লাখ টাকা ছিল।
আহত লোকমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয়রা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...