Home জাতীয় অপরাধ ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ
অপরাধ

ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ

Share
Share

পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে এক মামী ও তার ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে দেবীগঞ্জ থানায় ভুক্তভোগী ভাগনির বাবা মামলাটি করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাতে দুই নারী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান শেষে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকায় ফিরে নিজেদের বাড়িতে তালাবদ্ধ অবস্থা দেখতে পান। পরে তারা আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়িতে যাওয়ার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় এক প্রতিবেশী ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কয়েকজন যুবককে সেখানে ডেকে আনেন। পরে কয়েকজন ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভাগনিকে ধর্ষণ করেন। একই সময় বাড়ির পাশের একটি স্থানে মামীকেও ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন (১ জুন) দুই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহায়তায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে দুই নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মেডিকেল আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, এ ঘটনায় তিনজন নামীয় ও চারজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...