Home জাতীয় অপরাধ মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ
অপরাধ

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

Share
Share

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তাঁর ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইভী শরীয়তপুরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী এবং কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী তাঁর চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় এক বছর আগে শরীয়তপুরের বাসিন্দা ফেরদৌসের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী কাতারে চলে গেলে আইভী সম্প্রতি চাচার বাড়িতে বেড়াতে আসেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার সময় আইভীর চাচা কালাম শরীফ মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। পরিবারের অন্য সদস্যরা চিকিৎসার কাজে মাদারীপুর শহরে ছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে কালাম শরীফ আইভীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আইভীর ব্যবহৃত আইফোনটি নিয়ে যাওয়ার বিষয়টি সামনে রেখে ঘটনাটি চুরি নাকি অন্য কোনো বিরোধের জেরে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের চাচা কালাম শরীফ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি চুরি নাকি পারিবারিক কোনো বিরোধের জেরে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’।...

Related Articles

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…

পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ...

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের তিন দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।...

সুন্দরবনে ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সক্রিয় সদস্য কোস্ট...

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় এক স্কুলশিক্ষককে ভয়ভীতি দেখিয়ে টাকা ও চেক নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের...