‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঈশ্বরগঞ্জের আয়োজনে প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
সভাপতির বক্তব্যে সানজিদা রহমান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধের ঘাটতি রয়েছে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে। তারা যেন মানুষের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয়ে বেড়ে উঠতে পারে, সেদিকে অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে।
Leave a comment