Home আন্তর্জাতিক কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ১
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ১

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।
বুধবার (৩ জুন) ভোরে এ হামলার ঘটনা ঘটে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরসহ কয়েকটি বেসামরিক স্থাপনা ও কূটনৈতিক মিশন হামলার শিকার হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশনগুলোর নাম প্রকাশ করা হয়নি।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। হামলার ফলে বিমানবন্দরের টার্মিনাল-১ ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
হামলার পর নিরাপত্তার স্বার্থে কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সীমিত আকারে বিমান চলাচল পুনরায় শুরু করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের পর কুয়েতে এই হামলাকে আঞ্চলিক সংকটের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...