Home জাতীয় অপরাধ ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

Share
Share

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক আসামির হাত-পা ছড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার একটি সামাজিক কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিল মোহাম্মদ কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রের বরাতে সংশ্লিষ্ট নারী ইউপি সদস্য রুমি আকতার জানান, দুপুরে কবরস্থানের পাশের ঝোপে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্ত্রীকে ডেকে আনলে তিনি মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশটি সুরতহাল শেষে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে কান্না চেপে চরম ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী শামীমা আকতার। তিনি জানান, তার স্বামী প্রায় সময়ই গৃহত্যাগী থাকতেন এবং মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পুরো সংসার ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। এর আগেও অন্য এক এলাকায় ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন তিনি। স্ত্রীর ধারণা, অপরাধমূলক কর্মকাণ্ড বা ডাকাতির জেরে কেউ হয়তো তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত মাদক সেবনের পর নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে ৬৬১৫ বড়ি উদ্ধার

দুই শিশুর পেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল। পরিবারের খরচ দেওয়ার পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার কথা বলে তাদের মাদক...

বিতরণে দেরি হওয়ায় ডিলারের গুদাম ভেঙে সারের বস্তা নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে সার বিতরণে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকেরা শতাধিক বস্তা সার...

Related Articles

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার...