নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার একটি দল জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।
পরে পুলিশ ওই এলাকার শ্রীমতী গায়ত্রী রানীর (৪৪) বসতবাড়ির পেছনে টিউবওয়েলের পাড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সুকুমার প্রাংকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নিপেন্দ্রনাথ প্রাং।
পুলিশ জানায়, পরে সুকুমার প্রাংয়ের হেফাজত থেকে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
Leave a comment