Home আঞ্চলিক মুরাদনগরে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মুরাদনগরে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

Share
Share

মো ইয়াসিন সরকার,কুমিল্লা || কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী।

উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খবর পেয়ে সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ইউএনও। সেখানে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত মনির হোসেন জানান, আগুনে তাঁদের নগদ অর্থ, আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনির হোসেনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘর ও ঘরের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেন। পাশাপাশি পরিবারটিকে সরকারি সহায়তার আওতায় আনার আশ্বাস দেন।

ইউএনও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে...

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি...

;