Home জাতীয় অপরাধ যশোরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত
অপরাধ

যশোরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত

Share
Share

যশোর শহরতলির ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে গাজীপাড়া এলাকার কামগাজী পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো ওই এলাকার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার সময় শিশু দুটি একটি বোমাসদৃশ বস্তুর সংস্পর্শে আসে। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের উৎস ও বস্তুটির ধরন শনাক্তে কাজ করছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা...

Related Articles

তাজমিন হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি সুমনকে...

সিসিটিভি ফুটেজ, মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫)...

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০...

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর...

;