Home আঞ্চলিক তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
আঞ্চলিকসাম্প্রতিক

তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

Share
Share

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।

তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তাজমিনের কথা-কাটাকাটি হয়। এরপর তিনি বাসা থেকে বেরিয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যান। সেখান থেকে মুঠোফোনে রাজুর সঙ্গে যোগাযোগ করলে রাজু বিকাশের মাধ্যমে তাকে ৫০০ টাকা পাঠান এবং কক্সবাজারে যেতে বলেন। পরে তাজমিন কক্সবাজারে পৌঁছান।

কক্সবাজারের ‘কক্সেস প্যানোরামিক ট্রাভেল অ্যান্ড ট্যুর’-এর কাউন্টার প্রতিনিধি আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, ৬ অক্টোবর রাত ৮টার পর তাজমিন ও রাজু কাউন্টারে গিয়ে পরদিনের জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ বাসের টিকিট সংগ্রহ করেন। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তাজমিনকে বাসে তুলে দেওয়া হয়।

রাজুর এক সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় ফিরে অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রাজুর ফোনে কথা হচ্ছিল। রাত দেড়টার দিকে তাজমিনের ফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৭ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে বাস থেকে নামেন তাজমিন। এরপর রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সুমন মিয়ার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, চালক সুমন তাকে গন্তব্যে না নিয়ে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ভাষ্য। পরদিন ৮ অক্টোবর সকালে ওই এলাকার একটি ধানখেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা মুঠোফোনের কলতালিকা ও অন্যান্য ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে

সিলেট থেকে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে এ...

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে বিয়ে, এবার সেই বিধবার থানায় অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

Related Articles

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের গন্তব্য ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে...

;