কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে তাঁর চলাচলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, ঘটনার আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজারে একটি বাস থেকে নেমে কয়েকটি দোকানের সামনে যান তিনি। পরে রাত সোয়া ১২টার দিকে তাঁকে ওই এলাকা ছেড়ে যেতে দেখা যায়। এরপর তিনি কোথায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামেন তাজমিন। বাসটি কক্সবাজার থেকে ফিরছিল। এরপর তিনি হোটেলের পাশের খাবারের দোকান ও পশ্চিম পাশের কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যান। একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। এ সময় দোকানিকে তাঁকে কিছু দেখাতে বা কোনো দিকনির্দেশনা দিতে দেখা যায়।
ফুটেজে আরও দেখা যায়, রাত ১২টার দিকে ওই দোকানের সামনে কিছু একটা দেখার পর সেখান থেকে সরে অন্য পাশে যান তাজমিন। রাত সোয়া ১২টার দিকে তাঁকে নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। এরপর তাঁর চলাচলের আর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তিনি কোন পথে গিয়েছিলেন এবং কীভাবে যাতায়াত করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
তাজমিন কারও সঙ্গে দেখা করেছিলেন কি না, নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামার পর কোথায় গিয়েছিলেন এবং মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরে পড়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, এসব বিষয় তদন্ত করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের চার থেকে পাঁচটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কাছেই পড়ে ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, তাজমিন প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জগতপুর গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া নির্জন পাকা সড়কের দুই পাশে ফসলি জমি। সড়কের দুই পাশের কয়েকটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো হয়ে আছে। একটি ধানক্ষেতে পড়ে ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পরে স্থানীয় বাসিন্দারা সেটি টেনে সড়কের ওপর তোলেন।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, সকালে আশপাশের মানুষের কাছে ধানক্ষেতে
Leave a comment