সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলাম মোস্তফা।
তিনি বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোলাম মোস্তফা আরও জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতে মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment