Home সাম্প্রতিক অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া
সাম্প্রতিক

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া

Share
Share

২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী এই উইঙ্গার এখনো রয়েছেন দুর্দান্ত ছন্দে। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেনও। আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন তিনি যা প্রমাণ করে, বয়স শুধু সংখ্যা।

তবে ২০২৬ বিশ্বকাপে ডি মারিয়াকে আবারো আকাশী-সাদা রংয়ের জার্সিতে দেখা যেতে পারে এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার কিংবদন্তি ফিল্লোলের। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরাতে উৎসাহিত করছেন।

তিনি বলেন, আমি যা শুনেছি – তাতে মনে হচ্ছে তাকে ফেরানোর চেষ্টা চলছে। বর্তমানের পারফরম্যান্স দেখলে সন্দেহ নেই, সে এখনো খেলতে প্রস্তুত। আমার ধারণা, তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব হবে।

ফিল্লোলের মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র।ভক্তরা মনে করেন, জাতীয় দলের সঙ্গে ডি মারিয়ার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি। আবার অনেকে চান, বিশ্বকাপ জয়ের স্বপ্নে তাকে আবার দলে দেখা যাক।

অবসর ভেঙে বিশ্বকাপে ফেরার এ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে পারফরম্যান্স, সতীর্থ ও সাবেক তারকাদের সমর্থন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আবারও অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে লন্ডনে দোয়া ও মিলাদ মাহফিল

বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট, মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে বিশেষ দোয়া ও...

পদত্যাগ করতে পারেন সিন্ডিকেট বিরোধী ফুটবল কোচ পিটার বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারকে ঘিরে আলোচনা নতুন নয়। বাফুফের নানা অনিয়ম, অপেশাদারত্ব ও তোষামোদ সংস্কৃতির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন এই...

Related Articles

গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক যুবকের...

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে ১৭ জন নিহত, আহত কয়েকজন

টাঙ্গাইল প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বল্প খরচে ট্রাকে করে বাড়ি ফেরার...

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হ/ত্যা

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় এক ব্যবসায়ীসহ...

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি দীর্ঘ ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন...