Home জাতীয় অপরাধ ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধ’র্ষ’ণে’র অভিযোগে যুবক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধ’র্ষ’ণে’র অভিযোগে যুবক গ্রেপ্তার

Share
Share

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধৃত তরিকুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে গত ২০ মে (বুধবার) দুপুরে, উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠ এলাকায়।

স্থানীয় ও পুলিশি তদন্তে জানা যায়, গত ২০ মে ওই প্রবীণ নারী দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুপুরে মেয়ের বাড়ি থেকে দেওয়া মাছ ও তরকারি একটি ব্যাগে নিয়ে তিনি পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি ইব্রাহিমপুর পার্কের পেছনের সড়ক দিয়ে যাওয়ার সময় তরিকুল ইসলাম তাকে একা পেয়ে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আশ্বস্ত করে এবং তার সাথে হাঁটতে শুরু করে। এরপর তারা ইব্রাহিমপুর মেন্দের মাঠের নির্জন এলাকায় পৌঁছালে তরিকুল হঠাৎ ওই প্রবীণ নারীকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সামাজিক লোকলজ্জা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পর, গত ২৪ মে (রোববার) রাতে নির্যাতনের শিকার ওই প্রবীণ নারী নিজেই বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রক্ষিতে পুলিশ তাৎক্ষণিক তৎপরতা শুরু করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল রোববার রাতে ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় এবং রাত ২টার দিকে অভিযুক্ত তরিকুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।” ওসি আরও জানান, আজ সোমবার (২৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লো মক্কা-মদিনায়

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের একাধিক স্থানে মধ্য আকাশে ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা...

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...

Related Articles

সংসদ সদস্য আব্দুল আজিজকে জড়িয়ে কথিত ভিডিও ছড়ানোর দাবি, বিএনপির সভা শুক্রবার

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল...

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার

  রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

;