Home জাতীয় দরজা না খোলায় ফায়ার সার্ভিস ডেকে তোলপাড়, দরজা ভেঙে দেখা গেল ঘরেই ঘুমিয়ে ছিলেন যুবক
জাতীয়

দরজা না খোলায় ফায়ার সার্ভিস ডেকে তোলপাড়, দরজা ভেঙে দেখা গেল ঘরেই ঘুমিয়ে ছিলেন যুবক

Share
Share

দুই দিন ধরে কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘুমিয়ে আছেন ওই যুবক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর কমেন্ট ও বর্ণনা অনুযায়ী, পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ওই যুবকের কোনো সাড়া না পেয়ে ধারণা করেন তিনি বিপদে পড়েছেন। পরে ফায়ার সার্ভিস ডেকে আনা হয়।

পরে ঘরের দরজা খুলে দেখা যায়, তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং টানা প্রায় দুই দিন ঘুমিয়ে ছিলেন বলে দাবি করা হয়।

হঠাৎ ঘুম ভাঙার পর চারপাশে এত লোক দেখে তিনি নিজেও বিস্মিত হয়ে পড়েন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। অনেকেই লিখেছেন, এমন ঘুমন্ত মানুষ চেনেন, যাদের ঘুমে “দুনিয়ার খবরও থাকে না”।

তবে ঘটনাটির স্থান, সময় ও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট...

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের...